কুমিল্লারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় কাভার্ড ভ্যানের চাপায় গ্যাস ডিস্ট্রিবিউশনের গাড়ির চালক নিহত

প্রতিবেদক
CUMILLA PRESS
জানুয়ারি ৩০, ২০২৩ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

ইসতিয়াক আহমেদ, কুমিল্লা

কুমিল্লায় কাভার্ড ভ্যানের চাপায় আবদুল কাদের নামের বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন গাড়ি চালক নিহত হয়েছেন। সোমবার দুপুরের দাউদকান্দি উপজেলার গৌরিপুর বারপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।

নিহত আবদুল কাদের দৌলতপুর বালুতোপা এলাকার সিদ্দিক মিয়ার ছেলে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর রাফি স্থানীয়দের বরার দিয়ে জানান দাউদকান্দি উপজেলার গৌরীপুর বারপাড়া এলাকায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করে। এই সময় গাড়ির চালক আবদুল কাদের মহাসড়কের পাশে দাঁড়ানো অবস্থায় ছিল। তখন চট্টগ্রাম মুখী দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই কাদের মারা যায়।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে নিহতের মরদেহ সুরতহাল করে থানায় নিয়ে যায়।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন সময় সংবাদকে জানান নিহতের পরিবার থানায় এসেছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে। ঘাতক কাভার্ড ভ্যানটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।