কুমিল্লারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসনের অভিযান, ৫ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

প্রতিবেদক
CUMILLA PRESS
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৮:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

ইসতিয়াক আহমেদ, কুমিল্লা: কুমিল্লায় অবৈধভাবে কাটা বন্ধে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন। শনিবার রাতে জেলার গোমতী নদীর বিভিন্ন প্রান্তে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের ৭ জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার মাধ্যমে ১৩টি মামলায় আট লক্ষ টাকা অর্থ দন্ড এবং তিনজনকে ৫ দিনের ও ২ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা মাধ্যমে ৫০ হাজার করে অর্থদণ্ড প্রদান করা হয় এবং ২ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

একই সময় আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা মাধ্যমে ৫০ হাজার করে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ৩ জনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা সময় সংবাদকে জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মাটি বহনকারী ৩টি ট্রাক জব্দ করি। গোমতী নদীর মাটি কাটার সাথে জড়িতদের অর্থদণ্ড ও ৫দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এইছাড়াও অবৈধভাবে মাটি কাটার অপরাধে জেলার বিভিন্ন জায়গা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা মাধ্যমে পৃথক পৃথক অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সাড়ে ৪লক্ষ টাকা জরিমানা করেছেন।

কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ
বড়ূয়া সময় সংবাদকে জানান, শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমাদের ৭জন নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলার বিভিন্ন জায়গা ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা মাধ্যমে ৮ লক্ষ টাকা জরিমানাসহ বিভিন্ন মেয়াদে ৫ জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। গোমতী নদীর মাটি কাটা বন্ধে আমাদের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।