কুমিল্লাশুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার মনোহরগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই সহোদরীর

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার মনোহরগঞ্জে সড়ক পারাপারের সময় দ্রুতগতির ট্রাকের চাপায় দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা–নোয়াখালী ফোরলেন সড়কের খিলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত মোবারক হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৬৫) এবং তার বড় বোন লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজিমুড়া গ্রামের মৃত আবুল খায়েরের স্ত্রী আনোয়ারা বেগম (৭০)।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ইফতারের আগমুহূর্তে দুই সহোদরী সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানা–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।