কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার বুড়িচংয়ে যুবলীগের সভাপতি জাকারিয়া গ্রেপ্তার

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৬, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে উপজেলা যুবলীগের সভাপতি জি এম জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৫) দুপুরে সদর এলাকা থেকে তাকে আটক করা হয়।

জি এম জাকারিয়া বুড়িচং উপজেলা যুবলীগের সভাপতি, আওয়ামী লীগের সহসভাপতি এবং সদর ইউনিয়নের আরাগ আনন্দপুর গ্রামের বাসিন্দা।

বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, জি এম জাকারিয়াকে সদর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলা রয়েছে এবং উক্ত মামলার প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।