কুমিল্লাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার দাউদকান্দিতে বাস খাদে পড়ে নারী নিহত

প্রতিবেদক
Cumilla Press
জুন ১৪, ২০২৫ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দিতে বাস খাদে পড়ে এক নারী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন। শনিবার ভোরে উপজেলার শহীদনগর এলপিজি পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিল্পী বেগম (২৬) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার মাছুয়াখালী গ্রামের ফারুক হাওলাদারের স্ত্রী।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি বাস শহীদনগর এলপিজি পাম্পের উত্তর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও দাউদকান্দি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল যাত্রীদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতাল নিয়ে যায়। এ সময় শিল্পী বেগমকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেদ চৌধুরী জানান, দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। নিহত শিল্পী বেগমের মরদেহ তার স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।