কুমিল্লাশুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
জুন ২৪, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) ঢাকা কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যান ওই ব্যক্তি।

নিহত দাউদকান্দি পৌরসভার ৯ নং ওয়ার্ডের দৌলদ্দী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে খোকন মিয়া (৫৫)। বিকালে তাকে পারিবরিক কবরস্থান দাফন করা হয়েছে।

ইতিমধ্যে কুমিল্লা জেলা প্রসাশক দাউদকান্দি পৌরসভাকে হটস্পট ঘোষণা করা হয়েছে। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দাউদকান্দি পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম ডেঙ্গু প্রতিরোধে নানা কর্মসূচি হাতে নিয়েছেন।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান জানায়, দাউদকান্দিতে এ পর্যন্ত সর্বমোট ৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। গত ১ জুন থেকে আজকে পর্যন্ত দাউকান্দিতে সর্বমোট ১ হাজার ৮০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দাউদকান্দিতে ৯৮ জন আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ১২জন রোগী গৌরীপুর হাসপাতালে ভর্তি রয়েছে।

তিনি আরো জানান, ডেঙ্গু প্রতিরোধে আমরা ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি ।