কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নাম্বার হ্যাক, টাকা চাওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপে

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন এর ব্যবহৃত সরকারি গ্রামীন ফোন নম্বর হ্যাক হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক কার্যালয়। তার নম্বর থেকে পরিচালিত হোয়াটসঅ্যাপে টাকা চাওয়া হচ্ছে বিভিন্ন ব্যক্তির কাছে এমন অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী কয়েকজন। মঙ্গলবার সকাল থেকেই এমন কয়েকটি মেসেজ যায় বেশ কয়েকটি নম্বরে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন জানান, আমার সরকারের নম্বরটি হ্যাক হয়েছে নাকি ক্লোন হয়েছে বুঝতে পারছি না। তবে আমাকে অনেকেই জানিয়েছে নম্বরটি থেকে বিভ্রান্তিকর মেসেজ পাঠানো হচ্ছে। এ ব্যাপারে গ্রামীন ফোনের সাথে যোগাযোগ করেছি।

হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে ১৫ হাজার টাকা বিকাশে চাওয়া হয়েছে সময় টেলিভিশনের সংবাদকর্মী ইশতিয়াক আহমেদের হোয়াটসঅ্যাপে। তিনি জানান, কুমিল্লা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সরকারি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে 01823142131 নাম্বারে ১৫ হাজার টাকা বিকাশ করার জন্য বলা হয়। সরকারি এমন গুরুত্বপূর্ণ নম্বর থেকে ম্যাসেজ পেয়ে সাথে সাথেই আমি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি। তিনি বলছেন তার নম্বরটি হ্যাক হয়েছে। এজন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ফোন নম্বর হ্যাক হওয়ার ঘটনায় একটি জিডি করা হয়েছে। এ ব্যাপারে গ্রামীণফোনের সাথে ও যোগাযোগ করা হয়েছে। যেকোনো ধরনের বিভ্রান্তিকর মেসেজ এড়িয়ে যাওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে আহবান করছি।