কুমিল্লার চৌদ্দগ্রামে সেফটি টাংকিতে পড়ে সুমাইয়া তাবাসসুম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তাবাসসুম প্রবাসী ছালে আহমমদের দ্বিতীয় মেয়ে।
রোববার (১৫ই ফেব্রুয়ারি) উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। তার মৃত্যুর খবর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় ও প্রতিবেশী সূত্রে জানা যায়, বিকাল ৫টা থেকে সুমাইয়া তাবাসসুমকে অনেকক্ষণ দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। রাত ৮ টার পর একপর্যায়ে পাশের বাড়ির আব্দুল খালেকের পরিত্যক্ত টয়লেটের সেফটি টাংকির ভিতরে তাকে দেখতে পান।
প্রতিবেশীরা সুমাইয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যান। ডাক্তাররা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগের চিকিৎসক রবিউল হাসান বলেন, টয়লেটের সেফটি টাংকিতে পড়া সুমাইয়া তাবাসসুম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।












