কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় সেনাবাহিনী অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৪, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!


স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় সেনাবাহিনী অভিযান চালিয়ে জাকির (৩৮) ও লিটন (৪২) নামের দুই সন্ত্রাসীকে আটক করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, এই অস্ত্রগুলি জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে ব্যবহৃত হয়েছিল।

মঙ্গলবার সকালে সেনাবাহিনী এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। জানা গেছে, সোমবার রাতে শহরতলীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ সদস্যের একটি টহল দল কুমিল্লা শহরের আদর্শ সদরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। প্রথমে জাকিরের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি অবৈধ ৭.৬৫ মিমি পিস্তল উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে লিটনকে তার বাড়ি থেকে আটক করা হয়, এবং এ সময় আরও উদ্ধার হয় একটি ৭.৬৫ মিমি পিস্তল, দুটি চীনা চাপাতি, দুটি চীনা কুঠার, একটি চীনা চাকু এবং পাঁচটি দেশীয় ছুরি।

অপরাধীরা স্বীকার করেছে, এই অস্ত্রগুলি ছাত্র আন্দোলনে ব্যবহার করা হয়েছিল।

সেনাবাহিনী আরও জানায়, “এই সাহসী ও নিরলস প্রচেষ্টায় কুমিল্লা শহরের নিরাপত্তা এবং শান্তি রক্ষায় একটি বড় সাফল্য অর্জিত হয়েছে।” অভিযানের পর আটকৃতদের এবং উদ্ধারকৃত অস্ত্রগুলো কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া, শহরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা সাধারণ মানুষের আস্থা বাড়িয়েছে বলেও জানানো হয়েছে।