আজ ভোরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জেলার সদর দক্ষিণ উপজেলার শিবেরবাজার বিওপি এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বদরপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি অটোরিক্সাসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত শাড়ীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৮ লাখ ৬০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।












