কুমিল্লাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় র‍্যাবের অভিযানে দুই অস্ত্রসহ এক সন্ত্রাসী গ্রেফতার

প্রতিবেদক
Cumilla Press
মে ৩০, ২০২৫ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় র‍্যাবের বিশেষ অভিযানে দুইটি অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। শুক্রবার মধ্যরাতে কুমিল্লা নগরীর উত্তর ঠাকুরপাড়া এলাকায় অভিযান করে মাসুদকে গ্রেফতার করে। এই সময় তার কাছে থেকে দুইটি এলজি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ মাসুদ রানা প্রধান (৩৮) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার মনোহরপুর গ্রামের মৃত মতিউর রহমান প্রধান এর ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‍্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে যুবলীগের রাজনীতির সাথে জড়িত। সে পতিত রাজনৈতিক দল আওয়ামী লীগের বিভিন্ন শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রেখে বড় ধরনের নাশকতা সহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে জনগণের জানমালের ক্ষতিসাধন করার পরিকল্পনা করে আসছিল। এছাড়াও পূর্বে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের বিভিন্ন শো-ডাউনে তাকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায়। বর্তমানে সে কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংগঠিত করে আসছিল।

এই বিষয়ে কুমিল্লা র‍্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বের হত্যা ও হত্যাচেষ্টা মামলা সহ মোট ০৭ টি মামলা রয়েছে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।