কুমিল্লাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ১৪, ২০২৫ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। রবিবার সকালে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার গভীর ষড়যন্ত্র চালায়। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ রেজা হাসান। সভায় বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডাঃ আলী নুর মোহাম্মদ বশির, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নুরে আলম, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, টাউন হলের সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবীর।

এ সময় উপস্থিত ছিলেন জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা।