কুমিল্লাশনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় মাদকবিরোধী প্রতিবাদে হামলা, যুবক গুরুতর আহত

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ২৮, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক বিক্রির প্রতিবাদ করায় মো. সজিব নামে এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই পোস্ট অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার আহত সজিবের মা থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ অবস্থায় সজিব স্থানীয়দের নিয়ে মাদকবিরোধী উদ্যোগ নিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে বিভিন্ন সময় হুমকি দিতে থাকে।

এরই ধারাবাহিকতায় নির্দিষ্ট দিনে তারা সজিবের ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান জানিয়েছেন, ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।