কুমিল্লাবুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় মাছের ড্রামে করে মাদক নিয়ে যাওয়ার পথে মাদকসহ এক ব্যবসায়ী র‍্যাবের হাতে আটক

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ২১, ২০২৪ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় অভিনব কায়দায় মাছের ড্রামে করে মাদক নিয়ে যাওয়ার পথে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব ১১ সিপিসি ২। এই সময় মাছের ড্রামে লুকিয়ে রাখা ৮৪ কেজি গাঁজাসব একটি মিনি পিক আপ উদ্ধার করা হয়। সোমবার (২১ই আগষ্ট) কুমিল্লা সদর দক্ষিন উপজেলার পশ্চিম রাজাপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী রাকিবুল হাসান (২২) কুমিল্লা জেলার কোতয়ালী থানার বাশমঙ্গল গ্রামের দুলাল মিয়ায় ছেলে।

র‍্যাব জানায় গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লা র‍্যাব ১১ সিপিসির একটি দল কুমিল্লা সদর দক্ষিন উপজেলার পশ্চিম রাজাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এই সময় ৮৪ কেজি গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী র‍্যাবকে জানায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা সহ অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

কুমিল্লা র‍্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান জানান, র‍্যাব মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করে। চোরাকারবারিরা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে বিভিন্ন সময় বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে মাদকদ্রব্য পরিবহণ করছে।বগ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।