কুমিল্লাশনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রতিবেদক
CUMILLA PRESS
ডিসেম্বর ১৭, ২০২২ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

ইসতিয়াক আহমেদ, কুমিল্লা।

কুমিল্লায় ২৪৬ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে কুমিল্লা পুলিশ লাইন্স শনিবার দুপুরে এই সংবর্ধনার আয়োজন করা হয়। 
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যারা কুমিল্লা জেলায় মুক্তিযুদ্ধ করেছেন তাদেরকে এই সংবর্ধনা দেয়া হয়। ২৪৬ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে একজন আইজিপি, একজন ডিআইজি, একজন পুলিশ সুপার, ৪ জন সহকারী পুলিশ সুপার, ২৯ জন পুলিশ পরিদর্শক, ৩৪ জন এসআই , ২১ জন এএসআই ও এটিএসআই, একজন নায়েক, ১৫৩ জন কনস্টেবল ও একজন রিডারকে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা দেওয়ার আগে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে কয়েকজন বক্তব্য রাখেন।
তাদের বক্তব্যে উঠে আসে ১৯৭১ সালের নির্মম চিত্র। নিজের জীবন বাজি রেখে দেশের জন্য দেশের জন্য কিভাবে যুদ্ধ করেছেন সেই গল্প স্মৃতি নির্মম হত্যাকান্ডের ঘটনা তাদের বক্তব্যে তারা তুলে ধরেছিলেন। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের কাছ থেকে পুলিশ বীর মুক্তিযোদ্ধারা সংবর্ধনা গ্রহন করেন।
কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নানের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযুদ্ধা আকম বাহাউদ্দিন বাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুর রহমান বাবলু, কুমিল্লা জজ কোর্টের পিপি বীর মুক্তিযুদ্ধা অ্যাডভোকেট নুরুল ইসলাম সেলিম এবং কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযুদ্ধা শফিউল আহমেদ বাবুল।
এছাড়াও উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক রাজন কুমার দাসসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গ।