কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় দেড় যুগ পর জামায়াতের কর্মী সম্মেলন

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ৪, ২০২৪ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

দীর্ঘ ১৯ বছর পর কুমিল্লা টাউনহলে মহানগর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নগরীজুড়ে সাজ সাজ রব পরেছে। আগামী ৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮ টায় নগরীর টাউনহলে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান।

বুধবার বেলা ১১ টায় টাউনহলের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই সম্মেলনে অন্তত ৩০ হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন। পাশের ঈদগা মাঠে নারীদের জন্য প্যান্ডেল করা হয়েছে। সেখানেও দলটির অন্তত ১০ হাজার নারী নেতাকর্মী উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনের পর কুমিল্লা মহানগর, কুমিল্লা উত্তর ও দক্ষিনের নেতাকর্মীরা টাউনহল মাঠ ঘুরে সম্মেলনের প্রস্তুতি পরিদর্শন করেন।

এদিকে দীর্ঘ দেড় যুগের বেশী সময়ের পর জামায়াতে ইসলামীর সম্মেলনকে ঘিরে দলটির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বইছে। সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান, দলটির শীর্ষ নেতারা ।