কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় টাস্ক ফোর্সের মাধ্যমে অভিযান করে ৩ কোটি টাকার বাজি আটক করেছে বিজিবি

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ১৪, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা টাস্কফোর্সের মাধ্যমে অভিযান পরিচালনা করে ৩ কোটির অধিক মূল্যের ভারতীয় অবৈধ বাজি আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন বিজিবি ১০। বৃহস্পতিবার (১৩ই মার্চ) রাতে কুমিল্লা বুড়িচং উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাবিলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই সময় ৩ কোটি ৮ লাখ ৮ হাজার টাকার ভারতীয় বিভিন্ন প্রকারের অবৈধ আতশবাজি আটক করা হয়।

শুক্রবার দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে খবর আসে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ভারতীয় অবৈধ পন্যের চালান যাবে। এমন খবরের সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত নেতৃত্বে বিজিবি এবং র‌্যাব সদ্যদের সমন্বয়ে ০১ টি বিশেষ টাস্কফোর্স দল গঠন করা হয়। টাস্কফোর্সের দলটি গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লা বুড়িচং উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাবিলা বাজার এলাকায় পৌছে খোরশেদ আলম সিএনজি/এলপিজি পাম্প সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এই সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুরিয়ার সার্ভিসের একটি কার্গো ( যার নাম্বার ঢাকা মেট্রো ড ১১৯৭৮০) গাড়িটিকে আটকিয়ে তল্লাশি করলে বের হয়ে আসে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকারের আতশবাজি। এই সময় টাস্কফোর্সের দলটি গাড়ি থেকে ১৪ লাখ ১৫ হাজার ৪০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ আতশবাজি এবং অবৈধ মালামাল বহনকারী একটি ট্রাক আটক করা হয়।

শুক্রবার দুপুরে জব্দকৃত সকল অবৈধ দ্রব্যসামগ্রীর জব্দ তলিকা করে বিধি মোতাবেক কাস্টমস এ জমা দেয়া হয়েছে বলে জানায় কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি।