ডেস্ক রিপোর্ট:
কুমিল্লায় জুলাই-আগস্ট মাসে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) আদালতের নির্দেশে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি হলেন বুড়িচং উপজেলার বারেশ্বর গ্রামের মৃত আয়েত আলীর পুত্র আলী আহাম্মদ (৪৫) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের আব্দুস সামাদের পুত্র মোহাম্মদ রুবেল হোসেন (২৮)।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, সোমবার রাতে এক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার পাশাপাশি বিস্ফোরক আইনে মামলা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।












