স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় আনন্দের সাথে উৎযাপিত হচ্ছে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭৯ সালের ১লা জানুয়ারি প্রতিষ্ঠা হয়েছিল ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তিনি এর মূল উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত।
তবে সংগঠনের কার্যক্রম পরিচালনা ও সাংগঠনিক কাঠামো গঠনে অনেক নেতৃস্থানীয় ছাত্রনেতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
এসময় কুমিল্লায় সন্ত্রাসীদের হামলায় শাসনগাছায় নিহত ছাত্রদল নেতা জামিল আহমেদ অর্ণব এর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদল।
এসময় উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সভাপতি ও জেলা ছাত্রদলের জয়েন সেক্রেটারি ইরফানুল হক বাবু, জেলা ছাত্রদল নেতা এ.এস.এম নাশাদ, মহানগর ছাত্রদল নেতা ইয়াছিনুল আজিম কাফি।












