কুমিল্লাবুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় এইচএসসিতে এগিয়ে মেয়েরা

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ১৫, ২০২৪ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!


স্টাফ রিপোর্টার:

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডের গড় পাসের হার হয়েছে ৭৭.৭৮ শতাংশ।

ফলাফলের বিশ্লেষণে দেখা গেছে, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭১.১৫ শতাংশ। এ বছর কুমিল্লা বোর্ডে ৭ হাজার ৯২২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৫.৩৯ শতাংশ।

বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ বছর কুমিল্লা বোর্ডের অধীনে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার ১ লাখ ১২ হাজার ৩১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৭৯ হাজার ৯০৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৭১.১৫ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ৪৪ হাজার ৬৫ জন ছাত্র এবং ৬৪ হাজার ২৪৭ জন ছাত্রী পাস করেছে।

ড. আসাদুজ্জামান আরও বলেন, গত বছরের তুলনায় এ বছর ফলাফল কিছুটা খারাপ হয়েছে। গত বছর পাসের হার ছিল ৭৫.৩৯ শতাংশ, এবং জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৬৫৫ জন। তবে এ বছর ফলাফলে মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে। মেয়েদের পাসের হার ৭৩.৭০ শতাংশ, যেখানে ছেলেদের পাসের হার ৬৭.৭৪ শতাংশ।