কুমিল্লাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ১৬, ২০২৩ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে হাসান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় সাড়ে ৭টায় নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে। হাসান কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে দৌলতপুর গ্রামের জসিম উদ্দিন ছেলে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজুর মোরশেদ রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় রাজীব খান ও মসু গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের হামলায় আহত হন হাসান। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, এটা কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজন নিহত হয়েছেন। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।