কুমিল্লাশনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লাকে পরিকল্পিত ও নাগরিকবান্ধব নগর গড়তে ৭ দফা প্রস্তাব

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ৩, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা মহানগরকে পরিকল্পিত, নিরাপদ, পরিচ্ছন্ন, যানজট ও জলাবদ্ধতামুক্ত এবং নাগরিকবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে সাত দফা প্রস্তাব দিয়েছে নাগরিক অধিকার ফোরাম কুমিল্লা।

বুধবার (৩ সেপ্টেম্বর) কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর কাছে দেওয়া এক স্মারকলিপিতে নগর উন্নয়নে দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানায় সংগঠনটি।

স্মারকলিপি দেওয়ার আগে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. মো. আবদুল লতিফ স্মারকলিপিতে উত্থাপিত সাত দফা দাবি তুলে ধরেন। পরে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক শাহাজাদা এমরান।

মতবিনিময় সভায় উদবাতুল বারী আবু বলেন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ নতুন প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম শুরু করেছে। একটি শিশুর জন্মের পর যেমন নিজের পায়ে দাঁড়াতে সময় লাগে, তেমনি নতুন প্রতিষ্ঠানটির কার্যক্রমও গুছিয়ে নিতে সময় প্রয়োজন। পর্যাপ্ত লোকবল না থাকলেও বিদ্যমান জনবল নিয়ে পরিকল্পিত নগরায়নের কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান দায়িত্ব হলো পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করা, অপরিকল্পিত নগরায়ন রোধ করা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও বসবাসযোগ্য নগর গড়ে তোলা।