কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবি আইন বিভাগের ল’ ক্লিনিকের কমিটি ঘোষণা

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ১৩, ২০২৫ ১১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

আকাশ আল মামুন, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের একমাত্র সহযোগী সংগঠন “ল’ ক্লিনিক” এর প্রথম কার্যনির্বাহী কমিটির ভিপি ইব্রাহিম ও জিএস নাজমুল।

বুধবার (১২ মার্চ) বিকালে আইন বিভাগে একটি বৈঠকে এই কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটির এজিএস পদে রয়েছেন ইদ্রিস খান রিমন। কার্যনির্বাহী পদে রয়েছেন বায়েজিদ হোসেন, নুরুল হাকিম বাপ্পি এ মোহাম্মদ আরফাত।

ভিপি ইব্রাহিম তালুকদার বলেন, ‘আইন বিভাগ প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের একটি প্রত্যাশা জায়গা ছিল ‘ল ক্লিনিক’ প্রতিষ্ঠা করে ক্লিনিকের কার্যক্রম সচল রাখা। একটু দেরিতে হলেও আইন বিভাগ প্রতিষ্ঠার নয় বছরের মাথায় আমরা ল ক্লিনিকের কার্যক্রম অফিসিয়ালি শুরু করতে যাচ্ছি। এখন  ‘ল ক্লিনিক’ এর মাধ্যমে আইনের শিক্ষার্থীরা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে থিউরিটিক্যাল আইনকে প্র্যাকটিক্যাল ভাবে জানার সুযোগ হবে। উক্ত ক্লিনিকের মাধ্যমে মুট কোর্ট, ডিবেটিং ক্লাব, স্পোর্টস এবং কালচারাল ক্লাবের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা কো-কারিকুলার অ্যাক্টিভিটিতে নিজেদেরকে সম্পৃক্ত করেতে পারবে। নিজেদেরকে আরো দক্ষ করে গড়ে তুলতে পারবে’।

উল্লেখ্য, এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিভাগীয় ছাত্র উপদেষ্টা সোহরাব হুসাইন।