কুমিল্লাশনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবি’র ফিজিক্স ক্লাবের নেতৃত্বে ওয়াফি-ইব্রাহিম

প্রতিবেদক
CUMILLA PRESS
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফিজিক্স ক্লাব’ এর কার্যকরি কমিটি নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) তিনজন নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়।

নতুন এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন স্নাতকোত্তর ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ ওয়াফিউল কাউনাইন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ইব্রাহিম খলিল।

এছাড়াও কমিটিতে অন্যান্যরা হলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক-১ আরাফ ভূঁইয়া, যুগ্ম-সাধারন সম্পাদক-২ হৃদয় হাসান, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ নয়ন, কোষাধ্যক্ষ মো: রিয়াজ হোসেন, প্রচার সম্পাদক মো: তানভীর কবির ফাহিম।

নব-নির্বাচিত সভাপতি মুহাম্মদ ওয়াফিউল কাউনাইন বলেন, আমি শিক্ষার্থীদের পড়াশোনা, বিজ্ঞান চর্চা থেকে শুরু করে খেলাধুলা সাংস্কৃতিক অজ্ঞন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রেই শিক্ষার্থীদের মেধা বিকাশের উপকূল পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করবো। এটাই আমার লক্ষ্য।