আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পেয়েছেন সহযোগী অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ। ১৫ ই মার্চ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফার্মেসী বিভাগের শিক্ষক ড. প্রদীপ দেবনাথ সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। তাই তাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন ২০০৬ এর ধারা ২৪(৩) মোতাবেক উক্ত বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ড. জান্নাতুল ফেরদৌস-এর পরিবর্তে বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদান করা হয়।
নতুন দায়িত্বপ্রাপ্ত হওয়ায় বিভাগের প্রতি তার কর্তব্য এবং লক্ষ্য জানতে চাইলে তিনি বলেন, ‘বিভাগের নিয়মিত কার্যাবলী সঠিকভাবে চালিয়ে নেওয়া,
বিভাগকে শতভাগ জটমুক্ত রাখার পাশাপাশি
ছাত্র-ছাত্রীদেরকে গবেষণার প্রতি আগ্রহী করে তোলা এবং গবেষণা বান্ধব একটি বিভাগে পরিণত করাই হবে মূল লক্ষ্য’।












