কুমিল্লামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবি’র তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের নির্বাচন কমিশন গঠন

প্রতিবেদক
CUMILLA PRESS
মার্চ ২, ২০২৩ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) “তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ” এর নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সভাপতি দীপক চন্দ্র মজুমদার এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তৃতীয় শ্রেণির কার্মচারী পরিষদের ১৬তম সভায় সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্রের (৪এর) চ-ধারা মোতাবেক মোহাম্মদ আক্তার হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করে পাচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। অন্য নির্বাচন কমিশনাররা হলেন মো: মাসুদুল হাসান, মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী , মো: আবুল কালাম, মো: আল আমিন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে যে, কমিশনারবৃন্দ বিজ্ঞপ্তি স্বাক্ষরিত তারিখ থেকে আগামী ৯০(নব্বই) কার্যদিবসের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে।