কুমিল্লামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবিতে সিওইউ সাইক্লিস্ট এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন

প্রতিবেদক
CUMILLA PRESS
মার্চ ২১, ২০২৩ ১২:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) একমাত্র সাইক্লিস্ট সংগঠন ‘সিওইউ সাইক্লিস্ট’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের দ্বাদশ আবর্তনের শিক্ষার্থী মো: নাজমুল হাসানকে সভাপতি ও এআইএস বিভাগের ত্রয়োদশ আবর্তনের শিক্ষার্থী মোহাম্মদ হৃদয়কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রবিবার (১৯ মার্চ) সংগঠনের আহ্বায়ক সাফায়িত মুমিন সরকার ও সদস্য সচিব আব্দুল্লাহিল মারুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মোহাম্মদ রেজাউনুল ইসলাম গনি, বিল্লাল হোসেন স্বাধীন, মোতাহের হোসাইন। যুগ্ম-সাধারণ সম্পাদক জুবাইদা ফৌজিয়া নদী, ফারহাদুল ইসলাম খান নাইম। সাংগঠনিক সম্পাদক সুমাইয়া কবির, নুসরাত সুরভি, মো: আব্দুল্লাহ আল মামুন, আনোয়ার হোসাইন, মো: শিবলি রহমান,হাসান মাহমুদ, রিয়াদ হোসাইন।
এছাড়াও কমিটিতে মডারেটর হিসেবে আছেন শামিম আহমেদ, মোস্তাফিজুর রহমান শান্ত, আব্দুর রহমান, কামরুল হাসান, মো: গিয়াসউদ্দিন, অর্ক গোস্বামী, নাফিসা তাবাস্সুম পৃথা, সাফায়িত মুমিন সরকার (সিফাত), আব্দুল্লাহিল মারুফ।

নতুন এ কমিটির সভাপতি মো: নাজমুল হাসান বলেন, ‘এটা আমাদের প্রথম কমিটি, সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার এই দায়িত্বটা চ্যালেঞ্জিং। তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় আশা করছি তা অনেকটাই সহজতর হয়ে উঠবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাইক্লিংয়ের প্রতি আগ্রহী করতে আমরা কাজ করছি। অনেকে আমাদের পেইজে নক করেন সাইকেল শিখানোর জন্য, আমরা তাদের সাইকেল শিখাবো। এছাড়াও বিভিন্ন এডভেঞ্চার ট্যুর, ক্যাম্পিংও আমরা করে চলেছি। আমাদের সংগঠনটা যদি বড় হয় তাহলে আমরা কুমিল্লাতে সাইক্লিং প্রতিযোগিতাও করবো।’

উল্লেখ্য, এই কমিটি আগামী এক বছরের জন্য এ সংগঠনের সামগ্রিক ব্যবস্থাপনা ও দিকনির্দেশনার দায়িত্বে থাকবে।