আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাস ও হলসমূহকে ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্ত রাখতে যৌথভাবে দিনব্যাপী মশক নিধন অভিযান পরিচালনা শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কুমিল্লা সিটি কর্পোরেশন।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক।
আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে শুরু করে ড্রেনসহ মশার উপদ্রপ আছে এমন জায়গায় এই অভিযান পরিচালনা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রকে মশক নিধন অভিযানে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। এর পরিপ্রেক্ষিতে সিটি কর্পোরেশন উড়ন্ত মশা নিধনের জন্য ২টি হকার মেশিন এবং ড্রেনের মশা নিধনের জন্য ২টি হান্ট মেশিনসহ লোকবল প্রেরন করেন। এছাড়াও আবাসিক হলগুলোতে মশক নিধন ঔষধ ছিটানো হয়।












