কুমিল্লারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবিতে প্রথম আলো বন্ধুসভার নবীন বরণ ও বন্ধু সম্মাননা অনুষ্ঠিত

প্রতিবেদক
CUMILLA PRESS
জানুয়ারি ১২, ২০২৩ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম আলো বন্ধুসভার ‘নবীন বরণ ও বন্ধু সম্মাননা-২৩’ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মার্কেটিং বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী মারিয়া আক্তারের সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি উম্মে হাবিবা শান্তার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রষ্টর কাজী ওমর সিদ্দিকী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এবং উপদেষ্টা অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম, ছাত্র উপদেষ্টা মোঃ হাবিবুর রহমান, কুমিল্লার প্রথম আলো’র জেলা প্রতিনিধি মোঃ গাজীউল হক সোহাগ, বিভিন্ন বিভাগের শিক্ষক ও বন্ধুসভার সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বন্ধুসভার নবীন সদস্যদেরকে মিষ্টি ও ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং বন্ধুসভার ২০২২ কার্যনির্বাহী কমিটির সদস্যদেরকে ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।