কুমিল্লারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১২, ২০২৬ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ

১৪ টা ৫৭ মিনিট, ১২ জানুয়ারি ২০২৬

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলির পর মিস্টার আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

ছবি: সংগৃহীত

রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ এর নিকটবর্তী এলাকা উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তে এ ঘটনা ঘটে।


আটক যুবক মিস্টার আলী রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে।

 সীমান্তে ধাওয়া করে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ


স্থানীয় সূত্র জানায়, রোববার গভীর রাতে উপজেলার আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ এর নিকটবর্তী এলাকা খাটিয়ামারীতে ২০-২৫ জনের একটি চোরাকারবারি চক্র সীমান্তের নো-ম্যান্সল্যান্ডে যায়। এ সময় ভারতের কুচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় চোরাকারবারি চক্রের অন্যান্য সদস্যরা সরে গেলেও মিস্টার আলী নামে এক যুবককে ধরে নিয়ে যায় বিএসএফ।


এ বিষয়ে বিজিবি জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান বলেন, ‘পরিবারের পক্ষ থেকে এখনও কেউ অভিযোগ করেনি। তবে আমরা বিভিন্ন মাধ্যমে শুনছি। বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে। কিন্তু তারা কোনো উত্তর দেয়নি।