কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কিছু মানুষ জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে: মির্জা ফখরুল

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২৮, ২০২৪ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, কিছু ব্যক্তি জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, কিছু মানুষ জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে, যা বন্ধ করা উচিত। নতুবা, যেসব কারণে ছাত্র-জনতা জীবন দিয়েছিল, তা ব্যর্থ হয়ে যাবে।

তিনি আরও বলেন, দুঃখজনক যে, ৫৩ বছর পরেও গণমাধ্যমের ওপর আক্রমণের বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে। গণমাধ্যম এবং জনগণের স্বাধীনতা যেকোন মূল্যে সুরক্ষিত রাখতে হবে।

দেশ বিরাজনীতিকরণের দিকে এগিয়ে যাওয়ার বিষয় থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, যেকোনো হটকারিতা জাতির জন্য ক্ষতিকর। এমন কিছু করা যাবে না যা পরাজিত শক্তিকে আবার উত্থান করার সুযোগ দেয়।