কুমিল্লাসোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কারাগার থেকেই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় ব্যারিস্টার সুমন

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ)-এর ২০২৬–২৭ মেয়াদের নির্বাচন আগামী ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য ও আলোচিত আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।

বর্তমানে তিনি কারাবন্দি থাকলেও তার পক্ষে সমর্থকেরা সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। প্রচারণায় তাকে ‘অকুতোভয় জননেতা’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। সমর্থকদের ভাষ্য, হত্যা, জেল-জুলুম, লুণ্ঠন ও মব জাস্টিসের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন।

তাদের দাবি, সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে কারাগার থেকেই তিনি আইনি অঙ্গনের মর্যাদা রক্ষার অবস্থানে রয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত একাধিক হত্যা মামলায় বর্তমানে তিনি কারাবন্দি। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন তিনি।