কুমিল্লারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কসবায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৭, ২০২৩ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার বিনাউটি ইউনিয়নের কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানায়, নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করত। বুধবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ কলেজ গেটের সামনে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অকুল চন্দ্র বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।