কুমিল্লাসোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কর্মবিরতি প্রত্যাহার, রংপুরে ৯ ঘণ্টা পর স্বাভাবিক তেল সরবরাহ

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ২৯, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহারের পর রংপুর বিভাগের আট জেলায় পুনরায় জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। প্রায় নয় ঘণ্টা বন্ধ থাকার পর রোববার সন্ধ্যায় সরবরাহ কার্যক্রম স্বাভাবিক হয়।

জ্বালানি তেল চুরির অভিযোগে তিন শ্রমিককে কারাদণ্ড ও জরিমানা দেওয়ার প্রতিবাদে সকাল থেকে কর্মবিরতি পালন করছিল রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। এতে পুরো বিভাগে তেল সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে পড়ে।

শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান জানান, প্রশাসনের পক্ষ থেকে দণ্ডপ্রাপ্ত শ্রমিকদের সোমবার মুক্তির আশ্বাস দেওয়া হলে কর্মবিরতি প্রত্যাহার করা হয়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল ওয়াদুদ বলেন, সন্ধ্যা ছয়টার দিকে অবরোধ তুলে নেওয়ার পর রেলহেড অয়েল ডিপো থেকে আবার তেল উত্তোলন ও সরবরাহ শুরু হয়।

এ কর্মসূচিতে সমর্থন জানিয়েছিল পেট্রোল পাম্প মালিক সমিতিও, যার ফলে রংপুর বিভাগের সব জেলায় জ্বালানি সরবরাহ কার্যত বন্ধ হয়ে গিয়েছিল।

.

কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।