একটি রাজনৈতিক দল কর্মজীবী নারীদের নিয়ে যে মন্তব্য করেছে তা কলঙ্কজনক মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দল এই যে বাংলাদেশের অর্ধেক নারী গোষ্ঠীকে তারা কীভাবে ঘরের মধ্যে আটকে রাখতে চায়, সেই কথা তারা বলেছে।’ আজ সোমবার দুপুরে খুলনা নগরের প্রভাতী স্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
দীর্ঘ ২২ বছর পর খুলনায় গিয়ে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বেলা সাড়ে ১২টায় খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আসেন তারেক রহমান। মঞ্চে উঠলে নেতা-কর্মী-সমর্থকেরা করতালি দিয়ে তাঁকে স্বাগত জানান। তারেক রহমান হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন। তিনি প্রায় ২৭ মিনিট বক্তব্য রাখেন।
কারও নাম উল্লেখ না করে জনসভায় তারেক রহমান বলেন, ‘আমরা দেখেছি, একটি রাজনৈতিক দলের নেতা দুদিন আগে পরিষ্কারভাবে বলেছেন, যেকল মহিলা, যে সকল মা–বোনেরা কর্মসংস্থানের জন্য যান, আপনাদের সামনে বলতে রীতিমতো লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ মা–বোনদের জন্য ব্যবহার করেছেন, যা এদেশের জন্য কলঙ্কস্বরূপ।’












