কুমিল্লামঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কড়াইল বস্তি থেকে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৩, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর কড়াইল বস্তি এলাকায় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) এ তথ্য জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।

এর আগে ওই দিন প্রধানমন্ত্রীর বগুড়ায় একটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। তবে বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপ-নির্বাচনের কারণে সে সফর আপাতত স্থগিত করা হয়েছে।

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, নির্বাচনী তফসিল চলমান থাকায় ভোটের আগে সেখানে প্রধানমন্ত্রীর কোনো সরকারি কর্মসূচি রাখা হয়নি। স্থগিত হওয়া কর্মসূচির নতুন তারিখ পরে জানানো হবে।

সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানী থেকে এ কার্যক্রম শুরু করে ধাপে ধাপে অন্যান্য এলাকাতেও সম্প্রসারণ করা হবে।