রাশেদ হোসাইন, নাঙ্গলকোট:
কুমিল্লার নাঙ্গলকোটে জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি শনিবার (১৩ডিসেম্বর) বিকেলে নাঙ্গলকোট উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে বটতালয় এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নেন নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন – চব্বিশের গণ-অভ্যুথানের পরাজিত শক্তি আর কিছু না পেরে জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে মাথায় গুলি করে।আগামী ২৪ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে করে শাস্তি নিশ্চিত করতে হবে।












