কুমিল্লাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ওসমান হাদি হত্যা: কলকাতায় গ্রেপ্তার দুই প্রধান আসামি

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৮, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে সংঘটিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামিকে ভারতের কলকাতা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৮ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে West Bengal Police Special Task Force

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— Faisal Karim Masud ওরফে রাহুল (৩৭) এবং Alamgir Hossain (৩৪)। তাদের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী Bongaon এলাকা থেকে আটক করা হয়।

বিবৃতিতে বলা হয়, চাঁদাবাজি ও হত্যাসহ গুরুতর অপরাধে অভিযুক্ত দুই বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করে সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনাকারী বাহিনী জানায়, শনিবার গভীর রাতে পরিচালিত অভিযানে বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ফয়সাল করিম মাসুদের বাড়ি Patuakhali জেলায় এবং আলমগীর হোসেনের বাড়ি Dhaka শহরে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, দুজন মিলে ওসমান হাদিকে হত্যার পর দেশ থেকে পালিয়ে যায়। পরে তারা Meghalaya সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বিভিন্ন এলাকায় অবস্থান করে। শেষ পর্যন্ত বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় গেলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে।

এ ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।