কুমিল্লাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এস আলম গ্রুপের চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৯, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালাম এই আদেশ দেন। বিচারক সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ৮ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারণ করেছেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অন্য আসামিরা হলেন-এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান ও শাহানা ফেরদৌস। এছাড়াও আসামির তালিকায় রয়েছেন রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের (বর্তমানে আভিভা ফাইন্যান্স লিমিটেড) সাবেক ইভিপি রাশেদুল হক, সাবেক ম্যানেজার নাহিদা রুনাই, সাবেক এসভিপি কাজী আহমেদ জামাল ও সাবেক ডেপুটি ম্যানেজার জুমারাতুল বান্না এবং মারিন ভেজিটেবল অয়েলসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ, পরিচালক টিপু সুলতান, মো. ইসহাক, মো. আব্দুল্লাহ আল মামুন। তাদের মধ্যে নাহিদা রুনাই ও রাশেদুল হক কারাগারে আটক আছেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৩ সালের ১২ আগস্ট আসামিরা পরস্পরের যোগসাজশে মেসার্স মোস্তফা এন্ড কোম্পানি নামক নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ৩২ কোটি ৫০ লাখ টাকার একটি মেয়াদি ঋণ অনুমোদন ও ২০১৩ সালের ৯ অক্টোবরে বিতরণ করেন। এই টাকা এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডে স্থানান্তর করা হয়।

এই ঘটনায় গত বছরের ২ জুলাই দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান মামলাটি দায়ের করেন। পরে তদন্ত শেষে গত বছরের ১৬ অক্টোবর মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা মাহমুদুল হাসান ১৩ জনকে অভিযুক্ত আদালতে অভিযোগপত্র দাখিল করেন