কুমিল্লামঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এলাকায় ঢুকে এক যুবককে কুপিয়ে জখমের ৩ ঘন্টার মধ্যে কিশোরগ্যাংয়ের মূলহোতা র‍্যাবের জালে

প্রতিবেদক
CUMILLA PRESS
মার্চ ২৪, ২০২৬ ২:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ডের কাশারীপট্টি এলাকায় ঢুকে কলেজ শিক্ষার্থী বিজয়কে ছুরিকাঘাত করেছে কিশোর গ্যাং বজ্রপুরের সায়েম গ্রুপ। হামলার তিন ঘন্টা পরে স্থানীয় জনতা সায়েমকে আটক করে র‍্যাবের কাছে হস্তান্তর করে। 

সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯ টায় এ হামলার ঘটনা ঘটে। রাত সাড়ে ১২ টায় সায়েমকে আটক করা হয়।

আহত বিজয় কাশারীপট্টী  এলাকার আব্দুল কাদেরের ছেলে। সে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।

কিশোর গ্যাং লিডার সায়েম ১৫ নং ওয়ার্ডের বজ্রপুর  এলাকার কাইয়ুম মিয়ার ছেলে।

পূর্বের ক্ষোভের জেরে কিশোর গ্যাং লিডার সায়েমের নেতৃত্বে রাহুল, হৃদয়, পিয়াস, কালাসহ ২০ জন দেশীয় অস্ত্র নিয়ে কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ডের কাশারিপট্টি এলাকায় ঢুকে বিজয় নামে এক যুবকে দেশীয় অস্ত্র নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়দের সহায়তায় বিজয়কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, র‍্যাব ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা আসে। পরে শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। 

রাত ১২ টার সময় স্থানীয়দের সহযোগিতায় হামলার মূলহোতা সায়েমকে আটক করে র‍্যাব ১১ সিপিসি ২ এর আভিযানিক দল। পরে তাকে কোতোয়ালী থানায় তাকে হস্তান্তর করা হয়। 

র‍্যাব জানায়, এই ঘটনায় মুলহোতা সায়েমকে আমরা গ্রেফতার করেছি। এই সময় হামলায় ব্যবহৃত একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়। হামলার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।