কুমিল্লারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এলপিজি সমস্যা সমাধানে কাজ চলছে: অর্থ উপদেষ্টা

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৩, ২০২৬ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

জ্বালানি একটি বড় চ্যালেঞ্জ।ল জ্বালানি নিয়ে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছে। পাশাপাশি এলপিজি সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে জ্বালানি নিয়ে ভেনিজুয়েলা ও ইরানের ইস্যু উল্লেখ করে সরকারের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, পে স্কেল নিয়েও পে কমিশন নিরবিচ্ছিন্নভাবে কাজ চলছে। কমিশন রিপোর্ট জমা দেয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বডি ক্যামেরা কেনার বাজেট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আছে। তারা সেখান থেকেই খরচ করবে।

এছাড়া এডিবির অর্থায়নে ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেয়া হবে বলে জানান তিনি। রি কাজে সহযোগিতা করবে বিআরটিএ, বিএমইটিসহ বিভিন্ন সংস্থা। মূলত বিদেশে দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্য থেকেই এ ধরণের প্রশিক্ষণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।