কুমিল্লারবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর, ঈদ থেকেই মিলতে পারে শতভাগ উৎসব ভাতা

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য আসতে পারে বড় সুখবর। পবিত্র ঈদুল ফিতর থেকেই তারা শতভাগ উৎসব ভাতা বা বোনাস পেতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়-এর একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পান। এটি শতভাগে উন্নীত করার বিষয়ে নীতিগত আলোচনা চলছে।

গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে শতভাগ করা হবে। তবে এটি কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানাননি তিনি।

সূত্রমতে, বিষয়টি দ্রুত চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে এবং রমজানের ঈদ থেকেই এটি কার্যকর হতে পারে। তবে নীতিমালায় সংশোধন এনে শতভাগ ভাতা নিশ্চিত করতে হলে অর্থ মন্ত্রণালয়-এর অনুমোদন প্রয়োজন হবে। ফলে প্রশাসনিক প্রক্রিয়ার কারণে কিছুটা সময় লাগতে পারে।

বর্তমান ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০০৪’ অনুযায়ী, শিক্ষকরা মূল বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীরা ৫০ শতাংশ হারে উৎসব বোনাস পেয়ে থাকেন।