কুমিল্লাবুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে ভারত: নাহিদ ইসলাম

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-১১ আসনের জোট সমর্থিত প্রার্থী ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মালিবাগে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগের সময় অভিযোগ করেছেন, এবারও ভারত নির্বাচনে ষড়যন্ত্র করছে।

নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে। তাদের কূটনীতিকরা বিভিন্ন মন্তব্য করছে। আওয়ামী লীগের আগের ভোট কারচুপি ভোটে ভারত সমর্থন জানিয়েছিল। এবারও তারা নির্বাচনে প্রভাব বিস্তার করতে চাচ্ছে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘গণমাধ্যম শুধু একটি দলকে প্রাধান্য দিচ্ছে। ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে নির্বাচন কমিশন নির্বাচনের পরিবেশ নষ্ট করছে।