কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

একটি দল ধর্মকে ব্যবহার করে ভোটে জেতার চেষ্টা করছে: রিজভী

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৪, ২০২৬ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে ভোটে জেতার চেষ্টা করছে, যা সম্পূর্ণ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৪ জানুয়ারি) পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।


তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দল ভোটারদের নিজেদের দলে কাজ করার জন্য বিকাশে টাকা দিচ্ছে।’


তারেক রহমান নির্বাচনী সব আইনকানুন মেনেই প্রচারণা করছেন উল্লেখ করে রিজভী বলেন, ‘যারা অহেতুক বিএনপির বিরুদ্ধে মিথ্যা ছড়াচ্ছেন, তাদের মনে রাখা উচিৎ, অহেতুক মিথ্যা ছড়িয়ে কোনো লাভ হবে না।’


এ সময় তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদ ও তার দোসরদের নির্যাতনের কারণেই অকালে মৃত্যু হয়েছে আরাফাত রহমান কোকোর।