কুমিল্লাসোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এককভাবে কুসিক নির্বাচনের ঘোষণা দিল এনসিপি, প্রার্থী তারিকুল

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৩, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির একক প্রার্থী জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কুমিল্লা নগরীর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী এলাকায় কার্যক্রম শুরুর ঘোষণাও দেন।

এর আগে দুপুরে কুমিল্লা অঞ্চলের এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি ও শ্রমিক শক্তির নেতাকর্মীদের একটি সাংগঠনিক সমন্বয়সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ বলেন, জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ যেভাবে এনসিপি প্রার্থীদের ওপর আস্থা রেখেছিল আমরা আশা করছি স্থানীয় সরকার নির্বাচনেও তারা এনসিপির প্রার্থীদেরকেই বেছে নেবেন। আগামী কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অ্যাডভোকেট তারিকুল ইসলাম এনসিপির একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং কুমিল্লা নগরীর মানুষের প্রত্যাশার প্রতিফলন করতে পারবেন।

জোটের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নিতে এনসিপি প্রস্তুতির কথা উল্লেখ করে এনসিপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, আমরা পাঁচটি সিটি করপোরেশনে একক প্রার্থী ঘোষণা করেছি।

অনেক আগেই এসব নাম ঘোষণা করা হয়েছে। কারণ আমরা চাই স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা।

তিনি আরো বলেন, একটি পরিকল্পিত কুমিল্লা নগরী গঠন ও নাগরিক সমস্যা দূর করতে আমরা কুমিল্লার মানুষদের নিয়ে কাজ করতে চাই। আমাদের বিশ্বাস, কুমিল্লার মানুষ আগামী সিটি করপোরেশন নির্বাচনে সৎ-দক্ষ ও তারুণ্যের নেতৃত্ব খুঁজে নেবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সংগঠক নাভিদ নওরোজ শাহ, জাতীয় ছাত্রশক্তির সদস্যসচিব আবু বাকের মজুমদার, কুমিল্লা মহানগর প্রধান সমন্বয়কারী সিরাজুল হকসহ অন্যরা।

কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন