কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উৎসবমুখর পরিবেশে কুবিসাসের নির্বাচন চলছে

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৯, ২০২৫ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধিঃ

উৎসবমুখর পরিবেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস) দশম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন চলছে।

বুধবার (২৯ নভেম্বর) বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহণ শুরু হয়। চলবে দুপুর ১টা পর্যন্ত।

মোট ৯টি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী নিয়ে এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে সভাপতি, সহ-সভাপতি, , দপ্তর সম্পাদক, তথ্য ও পাঠাগার সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এই পদগুলোতে কোনো নির্বাচন হচ্ছে না।

অন্য দিকে সাধারণ সম্পাদক পদে দুইজন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দুইজন, অর্থ সম্পাদক পদে দুইজন এবং দুটি কার্যকরী সদস্য পদের বিপরীতে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে আছেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান।