কুমিল্লামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উপাচার্যের সাথে অভয়ারণ্য কুবির সৌজন্যে সাক্ষাৎ

প্রতিবেদক
CUMILLA PRESS
মার্চ ২৪, ২০২৩ ৫:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বিশ্ববিদ্যালয়ের একমাত্র পরিবেশ বিষয়ক সংগঠন ‘অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়’। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে প্রশাসনিক ভবনে উপাচার্যের দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সদ্য সাবেক সভাপতি সাজ্জাদ বাশার নব-নির্বাচিত সভাপতি আবদুল্লাহ আল সিফাত ও সাধারণ সম্পাদক কাতিব হাসান মুরাদ সহ কমিটির অন্য সদস্যরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমি জানি তোমরা বিশ্ববিদ্যালয়কে পরিষ্কার ও সুন্দর করার লক্ষ্যে কাজ করো। তবে আমি চাই তোমরা পরিবেশের দিক দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

উল্লেখ্য, গত ২১শে মার্চ অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।