ডেস্ক রিপোর্ট:
আসন্ন ঈদুল ফিতর-২০২৫ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক জনসাধারণের মধ্যে নতুন নোট (ফ্রেশ নোট) বিনিময় স্থগিত করেছে। ঈদের প্রাক্কালে ১৯ মার্চ থেকে সাধারণ মানুষের মধ্যে নতুন নোট বিতরণের যে পরিকল্পনা ছিল, তা বাতিল করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৫ উপলক্ষে জনসাধারণের মধ্যে নতুন নোট বিনিময় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সংক্রান্ত সকলকে অবহিত করা হচ্ছে।
এছাড়া, ব্যাংকগুলোকে তাদের শাখায় সংরক্ষিত নতুন নোট বিনিময় না করে সেগুলো সংশ্লিষ্ট শাখায়ই রাখার নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি, পুনঃপ্রচলনযোগ্য নোট ব্যবহার করে নগদ লেনদেন সম্পাদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।












