কুমিল্লামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদের ছুটিতেও পোশাক শিল্প এলাকায় সীমিত সময় ব্যাংক খোলা রাখার নির্দেশ

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ১০, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন Eid al-Fitr উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির মধ্যেও তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে Bangladesh Bank। শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের Department of Off-site Supervision থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, নির্বাহী আদেশে ঘোষিত ছুটির দিন ১৮ মার্চ (বুধবার) এবং ঈদের ছুটি ১৯ মার্চ (বৃহস্পতিবার) তৈরি পোশাক শিল্পঘন এলাকাগুলোতে বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।

এই নির্দেশনা অনুযায়ী Dhaka মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, GazipurSavarNarayanganj, ভালুকা এবং Chattogram অঞ্চলে অবস্থিত তফসিলি ব্যাংকের পোশাক শিল্পসংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখতে বলা হয়েছে। তবে এসব শাখায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয়েছে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ওই দুই দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহক লেনদেন চলবে। অফিস কার্যক্রম চলবে দুপুর ২টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।

এ ছাড়া ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য বিধি অনুযায়ী ভাতা প্রদানের নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

.