কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদের ছুটিতেও খোলা থাকবে বিএমইউর বহির্বিভাগ

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ১৫, ২০২৬ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

সন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটির মাঝে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। দীর্ঘ ছুটির মধ্যেও আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) এবং ২২ মার্চ (রোববার) বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের বহির্বিভাগ খোলা থাকবে। ওই দুই দিন রোগীরা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগ থেকে চিকিৎসকের সেবা নিতে পারবেন। 

এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ইতোমধ্যে পরিচালককে (হাসপাতাল) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ মার্চ ও ২২ মার্চ ছাড়া ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত বহির্বিভাগ বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকেবে 

তবে এই ছুটির সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস এবং পিসিআর ল্যাব বন্ধ থাকবে। পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আগামী ২৪ মার্চ (মঙ্গলবার) থেকে বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের সকল কার্যক্রম পুনরায় প্রচলিত নিয়মে শুরু হবে। ওইদিন সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘ঈদ পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত হবে।

.